Welcome to SamSayhin's Blog!

The Closer You Look! The Less You See!
Get My Social

কিভাবে কার্যকরী ব্যাকলিংক তৈরি করবেন এবং Google Page Rank বাড়াবেন?



By  Unknown     Saturday, July 11, 2015     
কিভাবে কার্যকরী ব্যাকলিংক তৈরি করবেন এবং Google Page Rank বাড়াবেন

আমরা যারা SEO নিয়ে নাড়াচাড়া করি এবং কাজ করি কিংবা কাজ করতে চাই তারা নিঃসন্দেহে ব্যাকলিংক এর গুরুত্ব সম্পর্কে জানি। SEO চট করে শিখা যায় না, এর জন্য প্রয়োজন দীর্ঘ সময়ের পড়াশুনা। আমি নিজেও এগুলো নিয়ে পড়াশুনা করছি শেষ ৫ বৎসর ধরে। এই দীর্ঘ সময়ের আগ্রহে আমি নিজের কিছু কী-ওয়ার্ড ও কী-প্রেজ তৈরি করতে পেরেছি যেগুলো গুগল সার্চ–এ  First Page Rank এ আছে এবং Globally Competitive. তারপরও আমি মনে করি আমি এই ব্যাপারে খুব অল্পই জানি এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি কিছু জিনিশ আজ এখানে শেয়ার করছি।
আমরা অনেকেই জানিনা ব্যাকলিংক কেন এত গুরুত্বপূর্ণ, যারা জানেনা তাদের জন্য বলছি, আপনি যদি জনপ্রিয় কোন সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পেতে চান তাহলে অন্যান্য সাইট –এ আপনার সাইট এর লিংক এক ধরনের ভোট এর মত কাজ করে। ব্যাকলিংক সার্চ ইঞ্জিন কে এটাই নির্দেশ করে যে আপনার সাইট এর কন্টেন্ট ভাল এবং বিশ্বস্ত।
আমার মাসিক আয়ের একটা বড় অংশ আসে অ্যাফিলিয়েট থেকে যার বেশির ভাগ ট্র্যাফিক আমি গুগল এর মাধ্যমে পেয়ে থাকি। ভালোভাবে কাজ করতে পারলে এই অঙ্কটা কয়েক হাজার ডলার এ গিয়ে দাড়াতে পারে।
SEO সাধারণত দুই ভাবে করা হয়। অন-সাইট অপ্টিমাইজেশান এবং অফ-সাইট অপ্টিমাইজেশান  অন-সাইট অপ্টিমাইজেশান এর জন্য আপনাকে আপনার সাইট এর ব্যাসিক কোড –এ পরিবর্তন ও নতুন কিছু কোড সংজোযন করতে হবে। আমার অন্য আরেকটি লেখায় আমি অন-সাইট অপ্টিমাইজেশান ও ওয়ার্ডপ্রেস এস..ও নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বিশেষ করে যেই সাইটগুলো CMS Run করে না তার জন্য ওখানে বেশকিছু টিপস দেওয়া আছে।
আজ এখানে আমরা অফ-সাইট অপ্টিমাইজেশান এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যা ব্যাকলিংক নামে পরিচিত।

ব্যাকলিংক করার ১৫ টি কার্যকরী উপায়
সবার মত এই ক্ষেত্রে আমার ও কিছু নিজস্ব নীতি আছে। আমার নিজস্ব কিছু টেকনিক এখানে শেয়ার করলাম। আমার মনে হয় হাজার হাজার ব্যাকলিংক নিয়ে তৈরি করা একটা আকর্ষণীয় সাইট তৈরি করা আসলেই একটা কঠিন কাজ। কিছুদিন আগেও এসইও করার জন্য সাইটের রোবটিক্স সিস্টেম এর উপর নিরভর করলেই চলত। কিন্তু এখন সাইটগুলো এতবেশি Social হয়ে গেছে যে আপনাকে আপনার সাইট এর রেঙ্ক বাড়ানোর জন্য এই পদ্দতিগুলো ব্যাবহার করতেই হবে।

আপনার সাইটটি ভিজিটর ফ্রেন্ডলি করে তৈরি করুন
অনেকেই বলে “Search Engine Follows People”. কথাটা কিন্তু শুধু কথার কথা নয়। ভাল একটি সাইট তৈরি করতে চাইলে আপনাকে কিন্তু সেটা ভিজিটরদের কথা চিন্তা করেই বানাতে হবে, তাহলেই আপনি আপনার সাইট এর ভাল লিংক তৈরি করতে পারবেন।
আপনি একটু খেয়াল করলে দেখবেন গুগল সার্চ রেজাল্ট-এ উইকিপিডিয়া কে কিভাবে প্রাধান্য দেওয়া হয়। এটা এমন একটা সাইট যা মানুষ স্বাভাবিক ভাবেই ব্যাবহার করতে চায় এবং এই কারনেই মানুষ এটা নিয়ে কথা বলে।
এইরকম ভাবে আপনি বিভিন্ন কম্পিটিটিভ কী-ওয়ার্ড দিয়ে বিভিন্ন ব্লগ, ফোরাম ও সামাজিক যোগাযোগ সাইট থেকে তথ্য খুজে পেতে পারেন। মনে রাখবেন আপনি যদি যথেষ্ট রিয়াল ভিজিটর পান তাহলে বুঝবেন আপনি যা করছেন তা একবারেই ঠিক। তখন আপনার সাইট নিয়ে অন-লাইন –এ কথা হবে আপনি লিংক পাবেন।

গেস্ট পোস্টিং ব্যাবহার করুন
গেস্ট পোস্টিং বা গেস্ট ব্লগিং এক্তি চমৎকার জিনিস। এটা শুধু আপনাকে বিভিন্ন সাইট থেকে ভিজিটর আনতে সাহায্য করে না বরং এর মাধ্যমে আপনি কাস্টম অ্যাংকর টেক্সট এবং কী-প্রেজ তৈরি করতে পারবেন। এটি বিনামূল্যে আপনাকে ভিজিটর এনে দেবে এবং এজন্য আপনাকে শুধু একটি চমৎকার আর্টিকেল লিখতে হবে।

প্রয়োজনীয় তথ্য ব্যাবহার এবং অপ্রয়োজনীয় তথ্য পরিহার করুন
ইন্টারনেট এ প্রত্যেকটি সাইট তার একটি নির্দিষ্ট ব্যাবহারকারীদের উদ্দেশ্য করে গড়ে  উঠে। যেমনঃ ফেসবুক বন্ধু খোঁজার জন্য, গুগল বিভিন্ন ওয়েবসাইট খোঁজার জন্য, ইউটিউব ভিডিও এবং লার্নিং টিউটেরিয়াল এর জন্য।
এগুলো অনেক বড় বড় উদাহরন, কিন্তু চিন্তা করে দেখুন ইন্টারনেট এ এই রকম হাজার হাজার সাইট আছে এবং তাদের প্রত্যেকের আলাদা বিশেষত্ব আছে। আপনি যে ধরনের মানুষদের আপনার ভিজিটর হিসেবে চান তাদের কথা চিন্তা করে আপনাকে আপনার সাইট এর তথ্য সংযোজন করতে হবে।
আপনাকে জানতে হবে আপনার সাইট টি যথেষ্ট তথ্য সমৃদ্ধ কি না? মানুষ কেন আপনার সাইট এ আসবে এবং আপনার সাইট টি পছন্দ করবে। যদি আপনার মনে হয় আপনার সাইট টি ভিজিটরদের চাহিদা পুরনে সক্ষম নয় তাহলে আপনাকে এই ব্যাপারে যত্নশীল হতে হবে।

প্রতিযোগীদের ব্যাকলিঙ্কগুলি চেক করুন
এখানে প্রতিযোগী বলতে আমি শুধু একই কী-ওয়ার্ড এ অন্যান্য সাইটগুলোর রাঙ্কিং বুঝাতে চেয়েছি। আপনি যদি চান তাহলে আপনি দেখতে পারেন আপনার কী-ওয়ার্ডটির জন্য কোন সাইট কোথায় অবস্থান করছে। উদাহরণস্বরূপ এখানে আমি একটি লিংক সার্চ দিয়েছি যার মাধ্যমে আমি সবগুলো ব্যাকলিংক সম্পর্কে জানতে পারব। আমি লিংক সার্চ করার জন্য ইয়াহু ব্যাবহার করেছি কারন লিংক সার্চ –এ ইয়াহু গুগল থেকে বেশি সার্চ রেজাল্ট দেখায়।




সার্চ করার জন্য আমি একটি পদ্দতি ব্যাবহার করেছি, এটি হলঃ link:pageURL –site:domain name


ব্লগ কমেন্ট’স
ব্লগ কমেন্ট’স খুব কার্যকরী একটি জিনিস। অনেক ক্ষেত্রেই আপনার ব্লগের কমেন্ট’স গুলো আপনার সাইট এর লিংক হিসেবে কাজ করে থাকে। এজন্য আপনাকে একটি Comments এরিয়া তৈরি করতে হবে। আপনার পোস্ট করা কমেন্ট’স গুলো যাতে আপনার পোস্ট এর নিচেই থাকে। এটি যতদিন আপনার আর্টিকেল গুলো বস্তুনিষ্ঠ হয় ততদিন পর্যন্ত আপনার সাইট এ Back to Back Visitor তৈরি করে।  

Flippa ব্যবহার করুন
চমৎকার সব ব্যাকলিংক খুজে পাওয়ার জন্য Flippa Marketplace একটি চমৎকার টুলস। এটি সাইট কেনা-বেচার জন্য চমৎকার একটি জায়গা। আপনি যদি সাইট কেনা-বেচা না করতে চান তাহলেও আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় সাইট এর লিংক দেখতে পারেন।

আকর্ষণীয় কন্টেন্ট লিখুন
কয়েক বছর আগে সাধারন কোন কন্টেন্ট এ ও অনেক অনেক লিংক হয়ে যেত। কিন্তু এখন যে আর সেই সময় নেই তা CopyBlogger এর Trackback দেখলেই বুঝা যায়। টুইটার এবং স্টাম্বলআপন এর মত সাইট থাকার কারনে ভাল একটি কন্টেন্ট অনেকেই শেয়ার করতে চায়। আর এই ক্ষেত্রে এটি আপনার প্রয়োজনও খুব ভালোভাবে পুরন করতে পারে যদি আপনি একটু কন্টেন্ট এর ব্যাপারে একটু যত্নশীল হন। চমৎকার একটি কন্টেন্ট মানে এটা যে কোন ভাবে ভাললাগার মত করে উপস্থাপন করাটাই জরুরি। এটা হতে পারে খুব ভাবগম্ভির কোন লেখা কিংবা ফানি কোন ইমেজ কিংবা কোন Widget. এটা নতুন কোন পণ্য’র বিজ্ঞাপন ও হতে পারে।

সোশ্যাল বুকমার্ক
সোশ্যাল বুকমার্কিং একটি কার্যকরী বিকল্প পদ্দতি। আপনি যদি সৎ ভাবে কাজ করে থাকেন তাহলে আপনি হয়তবা সোশ্যাল বুকমার্কিং পছন্দ করবেন না। কিন্তু এটি বর্তমানে সবাই খুব গুরুত্ব নিয়েই করে থাকে। সাধারনভাবেই সবার জানার কথা এটি কিভাবে কাজ করে এবং এর মাধ্যমে কত কার্যকরী লিংক তৈরি করা সম্ভব। ডিলিশিয়াস, ফেসবুক কিংবা টুইটার এর মত সাইটে করা বুকমার্কিং গুলো আপনার সাইট এর রাঙ্কিং বাড়িয়ে দিতে পারে অনেকটুকু। সোশ্যাল বুকমার্কিং এর কাজটুকু আরো সহজ করার জন্য এখন অনেক থার্ড পার্টি টুলস পাওয়া যায়। Bookmarking Demon এই ধরনের একটি কার্যকরী টুলস।

ফ্রী কন্টেন্ট সাইটগুলোর সুবিধা নিন
এমন অনেক সাইট আছে যেখানে আপনি বিনামুল্যে কন্টেন্ট লিখতে পারেন। ইন্টারনেট এ এই ধরনের সাইট খুজে পাওয়া খুব কষ্টকর কাজ নয়। Squidoo, Gather এবং Hubpage এর মত সাইট গুলো আপনাকে সাধারন একটি সাইন আপ এর মাধ্যমে আপনাকে যা খুশী লেখা এবং যেখানে খুশী লিঙ্ক করার সুবিধা দিবে।

আর্টিকেল ডিরেক্টরী ব্যাবহার করুন
ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য আপনি আপনার কন্টেন্ট এর জন্য আর্টিকেল ডিরেক্টরী ব্যাবহার করতে পারেন। সাধারন ভাবে আপনি যে সকল আর্টিকেল ডিরেক্টরী টুলস পাবেন তার বেশির ভাগই স্প্যাম। এখানে আমি কয়েকটি টুলস এর কথা বলছি যেগুলো খুবই ভাল, এর মধ্যে আপনি Ezine Article, Article Dashboard এবং Go Article ব্যাবহার করতে পারেন।

ইনফ্লুয়েনচার এর সাথে কলাবোরেট করুণ
আপনার পোস্টটির ইউনিক ভিজিটর বাড়াতে আপনি OpenID’র মত সাইট গুলোর সাথে সংযুক্ত হতে পারেন।

বিশেষ কারো ইন্টারভিঊ রাখতে পারেন
আপনি আপনার সাইট এর ধরন এবং আপনার প্রোডাক্ট এর ধরন দেখে স্ব- ক্ষেত্রের বিশেষ কোন বাক্তির ইন্টারভিউ আপনার সাইট –এ রাখতে পারেন। এই সব ক্ষেত্রে আপনি আপনার পছন্দের বাক্তির সাইট থেকে সরাসরি ইন্টারভিউটি আপনার সাইট –এ সংযুক্ত করতে পারেন কিংবা আপনি এটি আপনার কানেকশান ব্যাবহার করে করতে পারেন।

সাইটটি অপেক্ষাকৃত ইউনিক ও সুন্দর ডিজাইনের করার চেষ্টা করুন
এটা নিশ্চয় আপনি জানেন যে সুন্দর ডিজাইনের একটি সাইট সবাইকে আকর্ষণ করতে পারে। আপনার সাইটের ভাল ডিজাইনের জন্য আপনি কাস্টম টেম্পলেটে সাইট ডিজাইন করতে পারেন। তবে আমি এইসব ক্ষেত্রে রেডি টেমপ্লেট ব্যাবহার করার পক্ষে। বাক্তিগত ভাবে আমি এই সব ক্ষেত্রে Theme Forest এর থিম ব্যাবহার করি।

আপনার সাইটটি একটি রিসোর্স সেন্টার এ পরিনিত করুন
আপনি যত সুন্দর সাইট বানান না কেন আপনার কন্টেন্টগুলো যদি মানসম্মত হয় তাহলে আপনার সাইটটি-ই হয়তবা ভিজিটরদের পছন্দের তালিকায় প্রথমে থাকতে পারে। তাই ইউনিক সব কন্টেন্ট দিয়ে তৈরি করুন আপনার সপ্নের ওয়েবসাইট।

যেসব কাজ করবেন না
এতক্ষণ আমরা যা কিছু জানলাম সব কিন্তু সাইটের লিংক তৈরি করার জন্য। কিন্তু কিছু কিছু কাজ আছে যা করলে হিতে বিপরীত হতে পারে। তাই নিচে লিখা কাজগুলো কখনো করবেন না।
  • খুব দ্রুত লিংক তৈরি করবেন না
  • কন্টেন্ট হিসেবে কোন স্প্যাম পোস্ট করবেন না।
  • অযথা লিংক একচেঞ্জ করবেন না।
  • এক প্রেজ এ লিংক বিল্ড করবেন না।



এই সব কিছু মাথায় নিয়ে কাজ করলে খুব সুন্দর, আকর্ষণীয় এবং তথ্য বহুল একটি ওয়েবসাইট তৈরি করা খুব সম্ভম যেখানে আপনার সার্চ ইঞ্জিন রাঙ্ক থাকবে অনেক উপরে। ধন্যবাদ।


All Right Reserved | © 2015 |  Majumder Ahmed Sayeed | International Search Engine Marketing Specialist 


About Unknown

It's Okay If You Don't Like Me, Not Everyone Has A Good Taste! Ohh.. Just Kidding! I'm Just Another Ordinary Minikin Like Me!